দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাহিদ রানার আগুনঝরা গতির সামনে দাঁড়াতেই পারেনি নিউজিল্যান্ড। মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ২০০ রানের আগেই ১৯৮ রানে গুটিয়ে যায় কিউইরা। এতে সিরিজে টিকে থাকতে জয়ের লক্ষ্য সামনে দাঁড় করিয়েছে বাংলাদেশ।
সোমবার (২০ এপ্রিল) টস জিতে আগে ব্যাটিং করতে নেমে নিউজিল্যান্ড ৪৮.৪ ওভারে অলআউট হয়। বল হাতে দুর্দান্ত নাহিদ রানা ১০ ওভারে মাত্র ৩২ রান দিয়ে ৫ উইকেট নেন। এটি তার ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয় পাঁচ উইকেট শিকার।
ইনিংসের শুরু থেকেই ধীরগতির ব্যাটিংয়ে ভুগতে থাকে কিউইরা। প্রথম চার ওভারে মাত্র ৩ রান তোলে তারা। পরে কিছুটা হাত খুললেও সপ্তম ওভারে নাহিদ রানার গতির সামনে প্রথম ধাক্কা খায় নিউজিল্যান্ড। ১৪৪.৭ কিমি গতির বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন হেনরি নিকোলস।
এরপর উইল ইয়ংকেও ফিরিয়ে দেন রানা। ১৪৬.৮ কিমি গতির বাউন্সারে ক্যাচ তুলে দেন এই ব্যাটার।
মাঝে অধিনায়ক টম লাথাম ও ড্যারিল মিচেল চেষ্টা করলেও বড় জুটি গড়তে পারেননি। লাথামকে ফেরান সৌম্য সরকার। পরে নিক কেলি একাই লড়াই চালিয়ে ৮৩ রানের ইনিংস খেললেও একে একে ধসে পড়ে কিউই ব্যাটিং লাইনআপ।
শেষদিকে নাহিদ রানার ইয়র্কারে জেডন লেনক্সকে বোল্ড করে ইনিংস শেষ করেন তিনি, পূর্ণ করেন পাঁচ উইকেট। বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম নেন ২ উইকেট, তাসকিন আহমেদ, সৌম্য সরকার ও রিশাদ হোসেন নেন ১টি করে উইকেট।
এমএস/